শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:২৬ পিএম, ২০২১-০৫-০৮
মাস্ক না পরায় আগ্রাবাদের বিভিন্ন এলাকায় পথচারীদের রোদে দাঁড়িয়ে রেখে শাস্তি দিয়েছে পুলিশ। এসময় একই অপরাধে শপিং করতে আসা অনেককে মার্কেট থেকে বের করে দেন আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৮ মে) দুপুরে নগরের ডবলমুরিং থানার আখতারুজ্জামান সেন্টার, ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট এবং লাকি প্লাজা এলাকায় পুলিশি অভিযানে এ শাস্তি দেওয়া হয়। মাস্ক পরতে বাধ্য করা এবং স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টি করতেই এ ব্যবস্থা বলে জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, মাস্ক না পরায় অন্তত ১০ জনকে মার্কেট থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকানকে সতর্ক করে দেওয়া হয়। এছাড়া আগ্রাবাদ মোড়ে মাস্ক না পরায় পথচারীদের ৩০ মিনিট রোদে দাঁড় করিয়ে রাখা হয়। ওসি মহসীন বলেন, মাস্ক পরতে বাধ্য করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্যবিধি না মানলে দোকানও বন্ধ করে দেওয়া হবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited